গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা- রংপুর মহাসড়কের ফাসিতলা নামক স্থানে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহতরা হলেন আব্দুল কুদ্দুস ও ময়েজ উদ্দিন।তাদের বাড়ি ঢাকার সাভারে ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার জানান,আজ সকাল ৭ টার দিকে ৬ জনের একটি গরু ব্যবসায়ীর দল সাভার থেকে পিকআপ ভ্যান যোগে রংপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা গরু ব্যবসায়ীরা রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। এরমধ্যে দ্রুতগামী অপর একটি ট্রাক আহতদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ময়েজ উদ্দিন মারা যায়। গুরুতর আহত অবস্থায় ফয়সাল,শুক্কুর হক,তারা মিয়া,আব্দুল কুদ্দুস,ও মিজানকে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে আব্দুল কুদ্দুস নামের অপরজন মারা যায়। আহত অবস্থায় অপর ৪ জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। আহত ও নিহতরা সবাই গরু ব্যবসায়ী এবং তাদের সকলের বাড়ি ঢাকার সাভার এ বলে গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version