ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রূপগঞ্জের জুস কারখানার শ্রমিক মোরসালিনকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক মোরসালিনকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার উত্তর সুবেদপুর গ্রামে। তাঁর বাবার নাম আনিসুর রহমান। এক ভাই, এক বোনের মধ্যে মোরসালিন বড় ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোরসালিনের প্রতিবেশী জুয়েল হক প্রথম আলোকে জানান, মোরসালিন প্রাণ বাঁচাতে গিয়ে কারখানার তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়েন।

রাত ১২টায় এই প্রতিবেদন লেখার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আটজন শ্রমিক চিকিৎসাধীন ছিলেন। তাঁরা হলেন শ্রমিক আমেনা বেগম (৩২), ফাতেমা আক্তার (২৩), মাজেদা আক্তার (২৮), নাহিদ হোসেন (২৩), মনজুরুল ইসলাম (২৫), মো. মহসিন (২৭) আবু বকর সিদ্দিক (৪০) ও মহসিন হোসেন (২৭)।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version