সুনামগঞ্জ প্রতিনিধি. করোনাভাইরাস জনিত রোগ কোভিড ১৯ এর বিস্তার রোধ কল্পে সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি নিষেধ আরোপ এবং স্বাস্থ্য বিধি মেনে চলা ও জন সচেতনতার লক্ষ্যে সুনামগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেট পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম।
এ সময় রাস্তায় চলাচল কারী জন সাধারণ ও গণ পরিবহন দোকান মালিক দের নানা পরামর্শ দেন। সবাই কে স্বাস্থ্য বিধি মেনে এবং সরকারের নির্দেশিত আইন মেনে সার্বিক কার্যক্রম পরিচালনার অনুরোধ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন আজ সোমবার থেকে সারা দেশে লকডাউন শুরু তাই প্রথম দিন সবাই কে সতর্ক থাকার অনুরোধ করছি আগামীকাল থেকে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কেউ আইন লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম বলেন জনগণের কল্যাণের জন্যই এই লকডাউন। যদিও কিছুটা কষ্ট হবে কিন্ত জীবন বাঁচানোর জন্য এইটুকু সহ্য করতে হবে। সবাই স্বাস্থ্য বিধি মেনে চললে রোগ বিস্তার লাভ করতে পারবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন নবাগত উপপরিচালক সহ্যানীয় সরকার বিভাগ মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, সুনামগঞ্জ সদর উপজেলা ইউএনও ইমরান শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সামছুল ইসলাম, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা মোহাম্মদ সাহিদুর রহমান ওসি তদন্ত এজাজ আহমদ, ওসি ডিবি ইকবাল বাহার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার গণ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
ব্রেকিং নিউজ-
- গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের সুযোগ এসেছে, কার্যকর হবে সংসদ: উপ-স্পিকার
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
- আজ বাসন্তী পূজার বিজয়াদশমী
- নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
- জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
- বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় টিসিবি ডিলার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন।
