করোনার কারণে এবছরও হজ পালনে বিদেশিদের উপর নিষেধাজ্ঞা দিল সৌদি আরব ।

শনিবার ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘সৌদি আরব সরকার জানিয়েছে, করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও (১৪৪২ হিজরি, ইংরেজি ২০২১ খ্রিস্টাব্দ) সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে যাত্রীরা হজের সুযোগ পাবেন না।

সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে, সচিবালয় থেকে ভিডিওবার্তায় যোগ করেন প্রতিমন্ত্রী।

করোনাভাইরাস মহামারির কারণে গত বছরও ‘সীমিত পরিসরে’ হজ অনুষ্ঠিত হয়। স্বাভাবিক সময়ে প্রতিবছর বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরব যেতে পারেন সোয়া লাখেরও বেশি বাংলাদেশি।

হজে বিপুল সংখ্যক মানুষের সমাগম বর্তমান করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই বিবেচনায় সৌদি সরকার ‘সীমিত পরিসরে’ হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে।

এ বছরও হজ পালনের জন্য দেশে ৬০ হাজার মানুষ প্রাক-নিবন্ধন করেছিলেন।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version