নিজস্ব প্রতিনিধি :-
নেত্রকোণার কলমাকান্দায় এক মাদ্রাসাছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে হুমকরি অভিযোগ উঠেছে। এ ছাড়া ঘটনার চারদিন চলে গেলেও এখনো মামলার প্রধান আসামি ও ধর্ষণে অভিযুক্ত যুবক বিল্লাল মিয়াকে (২৮) পুলিশ গ্রেফতার করতে পারেনি। ধর্ষণের শিকার মেয়েটির বাবা শুক্রবার বিকালে কলমাকান্দা প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের এ কথা জানান।

মেয়ের বাবা ও পুলিশ সূত্রে জানা যায়, কলমাকান্দা সদর ইউনিয়নের ওই ছাত্রী মঙ্গলবার সকালে শৌচাগার থেকে ফেরার সময় বিল্লাল মিয়া তাকে জোর করে তুলে নিজ ঘরে নিয়ে মেয়েটির মুখ কাপড় দিয়ে বেঁধে ঘরের দরজা বন্ধ করে ধর্ষণ করেন। মেয়েটির বাবার অভিযোগ, বিল্লালের বাবা সাইফুল মিয়া জামিনে এসে তাকে ও তার পরিবারকে মামলাটি তুলে নিতে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ অব্যাহত হুমকি দিয়ে আসছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক বলেন, প্রধান আসামি বিল্লালসহ অন্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version