শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার ঘোষণা করা এই দলে ১৫ জন ক্রিকেটার স্থান পেয়েছেন। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চারজনকে।

তামিম ইকবালের নেতৃত্বাধীন স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। এর আগে তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলা হলেও বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখনও ওয়ানডে খেলা হয়নি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ পেসারের।

দলে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আইপিএল খেলার কারণে শ্রীলঙ্কা সফরে ছুটিতে ছিলেন তারা।
প্রাথমিক দলে থাকা ইমরুল কায়েস, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও নাসুম আহমেদ জায়গা পাননি চূড়ান্ত স্কোয়াডে। স্ট্যান্ডবাই হিসেবে স্কোয়াডের সঙ্গে থাকবেন নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।

আগামী ২৩, ২৫ ও ২৮ মে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১টায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version