সাইবার হামলাকারীদের ৪৪ লাখ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৭ কোটি টাকা ঘুষ দিয়েছে যুক্তরাষ্ট্রের কলোনিয়াল পাইপলাইন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জোসেফ ব্লন্ট জানান, সাইবার হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ লাইনটি অফলাইন করে দেয় হ্যাকাররা। পরিস্থিতি কবে উন্নতি হবে- এমন অনিশ্চয়তা থেকে এ টাকা দেওয়া হয়।

বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ব্লন্ট। তিনি আরও বলেন, তিনি জানতেন এটি খুবই বিতর্কিত সিদ্ধান্ত। কিন্তু নিরুপায় হয়ে কাজটি করেছেন। অপরাধীদের টাকা দেওয়ার বিষয়টি তার জন্য স্বস্তিকর ছিল না। কিন্তু দেশের সার্থে ঠিক কাজটিই করেছেন।

সংস্থাটি জানায়, তার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ৪৫ ভাগ ডিজেল, পেট্রল ও জেট ফুয়েল এই লাইনের মাধ্যমে সরবরাহ করে। এ হামলার পেছনে ছিল ডার্কসাইড নামের সাইবার অপরাধ সংস্থা। ৭ মে সাইবার হামলার পর কলোনিয়াল পাইপলাইন অফলাইনে চলে যায়। এ কারণে যুক্তরাষ্ট্রের বিস্তৃত এলাকায় সংকট তৈরি হয়। বেড়ে যায় জ্বালানির দামও। এ ঘটনায় সংস্থার কোটি ডলারের মতো ক্ষতি হয়েছে।

এদিকে পাইপলাইন হ্যাকের পর ডার্কসাইড জানায়, সমাজে কোনো সমস্যা তৈরি নয়, তাদের লক্ষ্য শুধু টাকা উপার্জন করা। তারা ভুয়া রাজনীতিতে অংশ নিতে আগ্রহী নয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version