বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মোল্লা জালাল হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন সরকার সাংবাদিক যদি মুখোমুখি অবস্থান নেয় তাহলে এই দায় সরকারকে নিতে হবে ।

বুধবার (১৯ মে) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি করেন তিনি।

আগামী বৃহস্পতিবারের (২০ মে) মধ্যে রোজিনা ইসলামকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মোল্লা জালাল।

মোল্লা জালাল বলেন, রোজিনা ইসলামের ওপর যে অন্যায় হয়েছে, আমি মনে করি সংবাদ মাধ্যমের ওপর এ এক বর্বরোচিত হামলা। আমি এর নিন্দা জানাই। আজ সেই কারণে সমগ্র বাংলাদেশের সাংবাদিক সমাজ ফুঁসে উঠেছে। আজকের এই সমাবেশ থেকে আমাদের সুনির্দিষ্ট দাবি জানিয়েছি।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version