করোনার মধ্যে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ২০১৫ সালের ছবি ‘ফিফটি শেডস অব গ্রে’। এরপর থেকেই একাংশ ভারতবাসীর মনে একটাই প্রশ্ন, ‘ছবির নায়ক কি রাহুল গান্ধী’? কেননা ছবির একটি দৃশ্য দেখে হতবাক নেটিজেনদের জিজ্ঞাসা ‘রাহুল গান্ধীরও প্রেমিকা রয়েছে নাকি’! খবর আনন্দবাজার পত্রিকার।

কিন্তু কেন নেটিজেন এমনটা মনে করছেন? জানা গেছে, অনেকেই হলিউড অভিনেতা জেমি ডর্ননকে রাহুল গান্ধী বলে ভুল করে বসেছেন। কেউ কেউ কেবল মাত্র মশকরা করার জন্য ট্রেন্ডের সঙ্গে পা মেলাচ্ছেন।

একাধিক টুইট পোস্টে দাবি উঠেছে, জেমির সঙ্গে চেহারার মিল রয়েছে রাহুলের। এক জানিয়েছে, তার মাকে ছবির একটি দৃশ্য দেখাতেই তার মা বলে উঠেছেন, ‘এ কী, রাহুল গান্ধীর প্রেমিকা আছে বুঝি!’ কেউ আবার মশকরা করে আক্ষেপ করেছেন, ‘রাহুল গান্ধীরও প্রেমিকা রয়েছে। আমারই নেই’।

যে ছবি নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, তাতে দেখা যাচ্ছে জেমি ডর্নন অভিনীত চরিত্র ক্রিস্টিয়ান গ্রে কোলে তুলেছেন ডাকোটা জনসন অভিনীত অ্যানাস্টেশিয়া স্টিলকে। ছবিটি পোস্ট করে জনৈক নেটাগরিক কংগ্রেসের নেতাকে উল্লেখ করে লিখেছেন, ‘এ সব কী আচরণ’! কেউ ঠাট্টা করে নিজেকে রাহুলের স্ত্রী বলে দাবি করে জানালেন, তিনি এ সব একদম পছন্দ করছেন না।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version