ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় ইউসেফ আবু হুসেন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। ‘আল-আকসা ভয়েস’ নামে একটি রেডিওতে কর্মরত ছিলেন তিনি।

মঙ্গলবার রাতে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় মারা যান তিনি।

গত ১০ মে থেকে ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রেখেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে গাজার অন্তত ৬৫টি স্থানে বিমান হামলা হয়েছে। ইসরায়েলের এই হামলায় ৬০টি জঙ্গিবিমান অংশ নেয়। তাদের হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতদের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। যাদের মধ্যে ৬৩ জন শিশু। এছাড়া আহত হয়েছেন অন্তত দেড় হাজার ফিলিস্তিনি।

সূত্রআল জাজিরা

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version