হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বাবার করা জিডির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর মোহাম্মদপুরের এক বাসা থেকে ঝর্ণাকে উদ্ধার করে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ঝর্ণাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাজধানীর কলাবাগান থানায় ওই জিডি করেন জান্নাত আরা ঝর্ণার বাবা মো. ওলিয়ার রহমান।
জিডিতে অভিযোগ করা হয়, ‌‘মামুনুল হকের অপকৌশলে ঝর্ণার প্রথম সংসার ভেঙে যায়। সেই সংসারটি সুখের ছিল। সেখানে দুটি সন্তান রয়েছে। একপর্যায়ে জীবনের তাগিদে কাজের সন্ধানে ঝর্ণা ঢাকায় আসেন। উত্তর ধানমন্ডির একটি বাসায় ঝর্ণা বসবাস করছিলেন বলে তাকে জানানো হয়।’

জিডিতে আরও বলা হয়, ‘৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঘটনার পর তিনি জানতে পারেন, তার মেয়েকে ইসলামি শরিয়তের বিধান মোতাবেক বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন মামুনুল হক। ওই ঘটনার পর তিনি তার মেয়ের ঢাকার ঠিকানায় হাজির হয়ে তাকে পাননি। ওলিয়ার রহমানের মনে বিশ্বাস জন্মেছে, মামুনুল হকের লোকজন তার মেয়েকে অপকৌশল প্রয়োগ ও ভয়ভীতির মাধ্যমে অজ্ঞাত স্থানে আটকে রেখেছেন।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version