দ্বিতীয় বার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার দুপুরে বেগম জিয়ার গুলশানের বাসা থেকে নমুনা সংগ্রহ করা হয়।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক ডা. আল মামুন বিষয়টি জানিয়েছেন।

সন্ধ্যায় তিনি বলেন, ‘দুপুরের পরে বেগম জিয়ার দ্বিতীয় বার করোনা টেস্টের জন্য নমুনা নেয়া হয়েছে। আট ঘণ্টা পরে আমরা রিপোর্ট হাতে পাবো বলে আশা করছি।’

এদিকে করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘ম্যাডাম ভালো আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার ব্লাডসহ কিছু পরীক্ষা করা হচ্ছে। আগামীকাল রবিবার আমরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবো।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version