ভারতে মেডিকেল অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। কিন্তু এর মধ্যেই দিল্লির একটি বাড়ি থেকে অক্সিজেনের ৪৮টি সিলিন্ডার জব্দ করা হয়েছে। এর মধ্যে ৩২টি বড় ও ১৬টি ছোট সিলিন্ডার রয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) এগুলো উদ্ধার করে পুলিশ। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির

খবরে বলা হয়েছে, বাড়ির মালিক অনিল কুমার দাবি করেছেন তিনি শিল্প অক্সিজেনের ব্যবসা করেন। তাকে গ্রেফতার করা হয়েছে। ৫১ বছর বয়সী অনিল তার ব্যবসায়ের জন্য লাইসেন্স দেখাতে পারেননি বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত বড় সিলিন্ডার থেকে অক্সিজেন স্থানান্তর করার পরে ১২ হাজার ৫০০ রূপি করে একটি ছোট সিলিন্ডার বিক্রি করতেন। আদালতের অনুমতি পেলে শনিবার পুলিশ উদ্ধার করা সিলিন্ডারগুলো যাদের দরকার তাদের মধ্যে বিতরণ করবেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version