শ্রীলঙ্কা নিজের ১১তম টেস্ট সেঞ্চুরিটি করেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। দেশের বাইরে এটি মুমিনুলের প্রথম টেস্ট সেঞ্চুরি। পাল্লেকেলে টেস্টের প্রথম দিন নামের পাশে ৬৪ রান নিয়ে মাঠ ছেড়েছিলেন মুমিনুল হক। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের প্রথম সেশনেই সেটিকে শতকে পরিণত করেন তিনি। এ সেঞ্চুরি করতে ২২৪ বল খরচ করেছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে এটি মুমিনুলের চতুর্থ সেঞ্চুরি এবং দেশের বাইরে প্রথম। নাজমুল হোসেনকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ জুটিও গড়েছেন মুমিনুল। কাল ১৫০ রানের জুটি গড়ে আজ সকালে সেটিকে ২০০ রানের ঘরের নিয়ে যান। ডাবল সেঞ্চুরির জুটিতে বড় অবদানটা ছিল গতকাল টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা নাজমুলেরই।

মুমিনুল মাত্র ৪৩ টেস্টে ৭৯ ইনিংস খেলেছেন। সেঞ্চুরি করেছেন ১০টি। শ্রীলঙ্কার বিপক্ষে কাল করা ফিফটি মুমিনুলের ১৪তম টেস্ট ফিফটি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version