ধৈর্য্য আর সাহসিকতার সাথে ক্রান্তিকাল অতিক্রম করার আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার দুপুরে পুরান ঢাকার ওয়ারীর ফকিরচাঁন সরদার কমিউনিটি সেন্টারে নিম্নআয়ের ১৫শ পরিবারের মাঝে ভোজ্যপণ্য বিতরণ কর্মসূচিতে নগর ভবন হতে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে মেয়র এই আহবান জানান।

পবিত্র রমজান উপলক্ষে অষ্টম বারের মতো এই ভোজ্যপণ্য বিতরণের আয়োজন করে ‘মরহুম সেলিম আল মাহমুদ স্মৃতি পরিষদ’। স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আলো। তিনি সেলিম আল মাহমুদের জ্যেষ্ঠ সন্তান।

মেয়র বলেন, “আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। আমি সবাইকে সাহসিকতা ও ধৈর্যের সাথে এই ক্রান্তিকাল অতিক্রম করার আহবান জানাই। আমরা সংকটের যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তাতে আমি সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।

আগামী ১৪ থেকে শুরু হওয়া বিধিনিষেধ এবং সরকারি সব নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে শেখ তাপস বলেন, “আগামী ১৪ তারিখ থেকে যে আপনারা সকলেই সেটা পালন করবেন। সরকারি প্রজ্ঞাপন মেনে চলবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

এ সময় মেয়র তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাসজনিত পরিস্থিতি মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে মেয়র ঢাকাবাসীসহ দেশবাসীকে পবিত্র রমজান ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version