হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা চট্টগ্রামের হাটহাজারীতে জরুরি বৈঠকে বসেছেন। এতে উপস্থিত আছেন সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরীসহ কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা।

হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক চলছে। এখন কিছু বলা যাবে না। বৈঠক শেষে বিস্তারিত জানা যাবে।’ তবে একটি সূত্রে জানা গেছে, হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ সাম্প্রতিক সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version