বাংলাদেশে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণের হার ও মৃত্যু বেড়ে গেছে। এ অবস্থায় বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ মাত্রায় (৪ মাত্রা) সতর্ক করা হয়েছে। বাংলাদেশে সব ধরনের ভ্রমণ বাতিল করতে বলা হয়েছে।

দেশটির স্বাস্থ্য বিভাগের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তাদের ওয়েবসাইটে বলেছে, বাংলাশের বর্তমান করোনা পরিস্থিতিতে টিকাগ্রহণকারীরাও সুরক্ষিত নন। দেশটিতে করোনার ভ্যারিয়েন্ট ভয়াবহ রূপ নিয়েছে।

সিডিসি বলেছে, একান্তই বাংলাদেশে ভ্রমণ করতে হলে ভ্রমণের আগে অবশ্যই টিকা কোর্স সম্পন্ন করতে হবে। মাস্ক পরতে হবে ও ছয় ফুট শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি জনসমাগমও এড়িয়ে চলতে হবে। বারবার হাত ধোয়ার নিয়ম অবশ্যই মানতে হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version