ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। এর ফলে ১৮৬ থেকে ১৮৪ নম্বরে উঠে এসেছে লাল-সবুজের দল।

১৮ ফেব্রুয়ারির পর আবার র‌্যাংকিং ঘোষণা করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সবশেষ প্রকাশিত এই র‌্যাংকিংয়ে ১৮৬ নম্বরে ছিল জেমি ডে’র শিষ্যরা। সেখান থেকে দুই ধাপ উন্নতি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

যদিও বাংলাদেশ গত ২৯ মার্চ নেপালের কাছে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে হেরেছে। নেপালের অবস্থানে পরিবর্তন হয়নি। তারা আগের মতোই ১৭১ নম্বরে আছে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি হলেও পিছিয়েছে ভারত। এক ধাপ নেমে ভারত এখন ১০৫ নম্বরে। অন্যদিকে, শীর্ষ ৬ দেশের অবস্থান অপরিবর্তিত আছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version