আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যান  ২য় বারের মতো আবারও মাত্র ৫ মাস খোলা থাকার পর বন্ধের ঘোষণা। করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত জনপ্রিয় এ পর্যটন স্পটটি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে সাতছড়ি জাতীয় উদ্যান বন্ধের বিষয়টি দিনরাতনিউজকে নিশ্চিত করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিৎ চন্দ্র দাশ করোনাভাইরাস সংক্রমণ বড়ে যাওয়ায় ১ এপ্রিল মধ্যরাত থেকে ১৫ এপ্রিল পর্যন্ত জেলা প্রশাসক ইশরাত জাহান সাতছড়ি জাতীয় উদ্যান বন্ধ ঘোষণা দিয়ে ১টি গণবিজ্ঞপ্তি জারি করেছে।
সাতছড়ি জাতীয় উদ্যানের বন কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, সরকারি নির্দেশনা অনুয়ায়ী ১ এপ্রিল থেকে সাতছড়ি উদ্যানে দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষনা করা হয়েছে।
এ ব্যাপারে নির্দেশনা পাওয়ার পরপরই উদ্যানের গেটে বন্ধের বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে যেন কোন পর্যটক উদ্যানের ভেতরে প্রবেশ করতে না পারেন সে জন্য নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৯ মার্চ করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাতছড়ি উদ্যান পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হয়। এর সাড়ে ৭ মাসেরও বেশি সময় পর ১ নভেম্বর উদ্যান পর্যটকদের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০০৫ সালে ৬শ একর পাহাড়ি জমিতে সাতছড়ি জাতীয় উদ্যান গড়ে তোলা হয়। সিলেট বিভাগের এটি অন্যতম একটি ভ্রমণের স্থান হিসেবে পরিচিত। এই উদ্যানে প্রায় ২০০ প্রজাতির পাখি, ৪২ প্রজাতির সরীসৃপ ও স্তন্যপায়ী এবং ছয় প্রজাতির উভচর রয়েছে।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version