Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

আমেরিকা অঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে করোনা, সংক্রমণে গত বছরকেও ছাড়িয়ে যাবে

আমেরিকা অঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বর্তমানে ওই অঞ্চলে ভাইরাসটির দ্বিতীয় ঢেউ চলছে। তবে এবারের সংক্রমণ গত বছরের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমেরিকা অঞ্চলের প্রধান কারিসা ইটিয়েন বুধবার এক ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, কারিসা এমন সময় এই সতর্কবাণী উচ্চারণ করলেন, যখন ওই অঞ্চলের বেশকিছু দেশ করোনায় সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে হিমশিম খাচ্ছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে, আমাদের অঞ্চল গত বছরের চেয়েও বেশি সংক্রমণের মুখে পড়বে।’

‘তাই, আমাকে যতদূর সম্ভব স্পষ্ট অবস্থান নিতে দিন। যেসব জায়গায় সংক্রমণের উল্লম্ফন হয়েছে, তাদের ক্ষেত্রে দুই শব্দে আমার মূল নির্দেশনা- বাসায় থাকুন’ যোগ করেন তিনি।

Exit mobile version