হেফাজতে ইসলামের ডাকা রবিবার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে জিরোপয়েন্ট ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে তাদের বিক্ষোভ মিছিল শেষ হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। এসময় তারা হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং হরতাল প্রতিরোধের ঘোষণা দেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version