Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে হেফাজতের অবস্থান

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নরসিংদীতে পালিত হচ্ছে। আজ রবিবার সকাল থেকেই নরসিংদীর সড়কগুলোতে গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল।

তবে বেলা ১১টার দিকে হেফাজত ইসলামের কয়েকশত কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানার মোড়ে অবস্থান নেন। তারা সড়কের ওপর বসে পড়েন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তখন একটি গাড়ি ভাঙচুর করেন তারা।

এ ছাড়া বেলা ১২টার দিকে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত কর্মীরা।

Exit mobile version